জামালপুর-২ আসনে ইগল মার্কা স্বতন্ত্র এমপি প্রার্থী জিয়াউল হকের গণসংযোগ
ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি: জামালপুর-২ ইসলামপুর আসনে ইগল মার্কার স্বতন্ত্র এমপি প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ইসলামপুর উপজেলা আওয়ামীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র জিয়াউল হক জিয়ার নির্বাচনী প্রচারণা জমে উঠেছে।
শুক্রবার বিকালে তিনি ইসলামপুর উপজেলার পৌর শহর সহ বিভিন্ন ইউনিয়নে ইগল প্রতীকের গণসংযোগ করেন। এসময় তার সমর্থিত উপজেলা আওয়ামী লীগর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক জিয়া বলেন, আমি গণসংযোগ নিয়ে মাঠে থাকলেও আমার নির্বাচন নিয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। আমি সবার কাছে দোয়া চাইছি। আমি দীর্ঘ দিন আওয়ামী লীগের দূর্দীনে পাশে ছিলাম, জনগণ আমাকে ভালবাসে, নিরপেক্ষ নির্বাচন হলে ইনশাআল্লাহ আমি জয়ী হবো। তাই এলাকার উন্নয়ন ও সেবা করতে সবার নিকট আমার প্রতীক ইগল মার্কায় ভোট ও দোয়া চাইছি।






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































